Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
মে ৩০, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেছেন, বিশ্বয়নের এই যুগে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। শিক্ষকরাই পারেন একটি নবীণ প্রজন্মকে আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে। শ্রেণি কক্ষে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতিও সমান গুরুত্বারপ করতে হবে।

 

তিনি আরো বলেন, আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকতাকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহন করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ নাগরিক ও ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে। আজকের শিক্ষার্থী হবে আগামীর বাংলাদেশের কর্ণধর। তাই তাদের মধ্য সততার বীজ বপন করতে হবে।

 

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১ টায় বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মতবিনিময় সভায় শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা আসাদুরজামান। এ সময় বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেণ। মতবিনিময় সভায় কলেজ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

এ ছাড়াও অতিরিক্ত বিভাগী কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল পৃথক পৃথক ভাবে চিতলমারী সরকারী সামুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও একে ফজলুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।