Nabadhara
ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পৌরসভায় বৃষ্টির পানি জলাবদ্ধতা নিরসনে অভিযান

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
জুন ১, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইল সদর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নানা প্রতিবন্ধকতা অপসারণ পৌর প্রশাসন কে সাথে নিয়ে অভিযানে নেমেছে জেলা বিএনপি নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে পৌরবাসীর দুর্ভোগ লাঘবে বৃষ্টির পানি অপসারণ পথে নানা প্রতিবন্ধকতা অবমুক্ত করা হয়।

 

 

রোববার(১জুন) দুপুর থেকে এ অভিযান শুরু হয়েছে।অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাসন পথ আটকে অপরিকল্পিত ও অবৈধ ভাবে নানা স্থাপনা নির্মাণের ফলে পানি অপসারণ পথে প্রতিবন্ধকতা কারনে পৌরসভার অপেক্ষাকৃত নিঁচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। ফলে প্রতি বছরের এ সময় জলাবদ্ধতার কবলে পৌরবাসীর দুর্ভোগের সীমা থাকে না। এ অবস্থায় এবার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।

 

 

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৈাহিদ সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি নিয়াজ মাসুদ খান হিরো,পৌর প্রশাসনের লোকজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অতিবর্ষণে জলবদ্ধতার কবলে জনদুর্ভোগ লাঘবে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।

 

 

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৈাহিদ সোহেল বলেন,জনদুর্দশা লাঘবে রোববার দুপুর থেকে পৌর কর্তৃপক্ষ কে সাথে নিয়ে স্কাভেটর দিয়ে বৃষ্টির পানি অপসারণ করা হচ্ছে। ফলে স্বস্তি ফিরে আসে এলাকার দুর্গত জনসাধারনের মাঝে। এ দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের মহিষখোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।