Nabadhara
ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ৪, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি রোধ ও অত্যাধিক ভাড়া আদায় নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। গতকাল সোমবার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর সহযোগিতায় বাইপাস সড়কে চালানো হয়। এ সময় কয়েকটি বাসকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিকন ব্যবহার করার কারণে ৬ হাজার জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় পিরোজপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

 

সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির বলেন,”যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ও ফিটনেস না থাকায় জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ-পরবর্তী পর্যন্ত চলমান থাকবে।”

 

তিনি আরও বলেন, “অভিযানটি ঈদের পূর্ব এবং পরবর্তী সময়ও অব্যাহত থাকবে, যাতে করে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।”

 

অন্যদিকে এই অভিযান কে বিভিন্ন রুটের যাত্রীরা তাদের সুরক্ষা ও স্বার্থ রক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।

জরিমানার ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, যা ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।