Nabadhara
ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকির রুপকার এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী এম কেরামত আলীর ২১তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।  কর্মসূচীর মধ্যে কোরআন খতম, তার জীবনীর উপর রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ( ৪ জুন) সকাল ১০টায় দুমকি উপজেলা অডিটেরিয়ামে  উপজেলা স্কুল কলেজ শিক্ষক সমিতি ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে  এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

দুমকি উপজেলা বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের উপাধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদার, দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন,  দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, সরকারি জনতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবিএম আসাদুজ্জামান, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, গণ অধিকার পরিষদ দুমকীর আহবায়ক মুন্না জহির, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি তারিকুল ইসলাম,  দুমকী নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকী বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বাবুল চন্দ্র লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃর্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে এম কেরামত আলী স্মরণে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।