Nabadhara
ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিজিবির তৎপরতা: বিপুল পরিমাণ মা’দক ও চো’রাচালান পণ্য জব্দ

Link Copied!

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর)প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

বুধবার (১১ জুন) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি), আমড়াখালী চেকপোস্ট ও আন্দুলিয়া ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব এলাকা ঘিরে কঠোর নজরদারি চালানো হয়। অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ওষুধ আটক করা হয়। এসব পণ্য অবৈধ পথে দেশে প্রবেশ করানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান চক্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও চোরাচালানপণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে।

 

 

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করে যাচ্ছে। জনগণের সহযোগিতায় এই তৎপরতা আরও জোরদার করা হবে। দেশের স্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।