Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জায়ামাতে ইসলামীর দাওয়াতী গণ সংযোগ ও লিফলেট বিতরণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জুন ১২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী- ১ আসনের সংসদ মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম গোয়ালন্দে দাওয়াতী গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

 

বুধবার ( ১০ জুন ) বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার, আক্কাস আলী হাই স্কুল, হামিদ মৃধার হাট, গোয়ালন্দ নতুন ব্রিজ সহ বিভিন্ন স্থানে এই দাওয়াতী গণ সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

 

দাওয়াতী গণ সংযোগে অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম ছাড়াও জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার বাইতুল মাল সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া, গোয়ালন্দ উপজেলা বায়তুল মাল সম্পাদক, মোঃ আইয়ুব আলী শেখ, পৌরসভা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া ইউনিয়ন শাখার আমির আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, উজানচর ইউনিয়ন শাখার আমির মাওলানা শামসুল হক, সাধারণ সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন শাখার আমির মাওঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।