Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ১২, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

 

‎জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় নিমগাছের চারা রোপণ করেন। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

 

‎এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিকসহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

 

‎ পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সব সময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো।”

 

‎উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।