Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় হ ত্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
জুন ২৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের সালমান খন্দকার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এ হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ মানুষদের আসামি করে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে ও প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার (২৩ জুন) দুপুরে শামুকখোলা গ্রামের ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে লোহাগড়া-মানিকগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন কাজী আব্দুল আলীম, ইউপি সদস্য সৈয়দ নবাব আলী, মো. মশিয়ার মোল্যা, কনা বেগম, সৈয়দ আহাদ আলী, কাজী ইমাম আহম্মেদসহ অনেকে।

 

ভুক্তভোগী কাজী আব্দুল আলীম জানান, “আমরা সবসময় সুষ্ঠু তদন্ত চাই। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হবে।”

 

উল্লেখ্য, গত ৮ মে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারকে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী কাউলিডাঙ্গা গ্রামে ফেলে রেখে যায়। পরদিন সকালে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের ভাই নাহিদ খন্দকার ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।