Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে দুই ব্যবসায়ীর ওপর হা’মলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুন ২৩, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি  

তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদীতে দুই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

সোমবার সকালে হামলাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি উপজেলার সরিকল বন্দরের।

 

হামলায় আহত ব্যবসায়ী মান্না অভিযোগ করে বলেন, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রোববার রাতে বন্দরের ফল ব্যবসায়ী পিয়াল হোসেনকে মারধর করে সরিকল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে পলাশ মৃধা ও সহযোগীরা। এঘটনার প্রতিবাদ করায় তাকে (মান্না) পিটিয়ে আহত করে দোকানের ক্যাশ থেকে দুই লক্ষাধিক টাকা নিয়ে যায় পলাশ ও তার লোকেরা। পরে উত্তেজিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ঘটনার প্রতিবাদ করলে পালিয়ে যায় হামলাকারীরা।

 

অভিযোগ অস্বীকার করে পলাশ মৃধা জানান, রাজনৈতিক ভাবে আমাদেরকে কোনঠাসা করতে স্থানীয় একটি গ্রæপ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। আমরা ষড়যন্ত্রের শিকার।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।