Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে দিনব্যাপী অভিযান, প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল আ টক

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৩, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ জুন) দিনব্যাপী চালানো এসব অভিযানে ভারতীয় ‘WINCEREX Cough Syrup’ (যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়) ছাড়াও বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫১ হাজার টাকা।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কাশির সিরাপ, শাড়ি, কম্বল, কাজু বাদাম, বিভিন্ন খাদ্যপণ্য ও কসমেটিক্স সামগ্রী।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাকারবারিরা বারবার পন্থা পরিবর্তন করলেও আমরা সতর্ক থেকে নিয়মিতভাবে এসব অবৈধ মালামাল আটক করে চলেছি।”

 

তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আমরা পাচারকারী চক্রের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

 

প্রসঙ্গত, বিজিবির সীমান্ত ব্যবস্থাপনার আওতায় দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে নিয়মিতভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই নানা ধরনের পণ্য ও মাদকদ্রব্য আটক হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।