Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বকেয়া পৌরকর আদায়ে ভবন মালিককে ক্রোকী পরোয়ানা নোটিশ প্রদান 

শামীম শেখ , গোয়ালন্দ ( রাজবাড়ী)
জুন ২৩, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ ( রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বকেয়া পৌরকর পরিশোধ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ প্রদান করো হয়েছে শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়াল টাওয়ারের স্বত্বাধিকারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এম. এ আউয়ালকে। পৌর প্রশাসক কর্তৃক নোটিশ ও হুলিয়া জারীর মাধ্যমে জানা যায়, আওয়াল টাওয়ারের মালিক এম. এ আউয়াল বিগত কয়েক বছর ধরে তার নামে ধার্যকৃত পৌর কর বকেয়া রেখে আসছিলেন।

 

পৌরসভার পক্ষ হতে তাকে বারবার নোটিশ দেয়া সত্ত্বেও তিনি তাতে কর্ণপাত করছিলেন না। ২৩ জুন সোমবার সকালে আউয়াল টাওয়ারের সামনে  নিচতলায় পৌরসভার প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের নির্দেশনায় পৌরসভার কর্মকর্তা -কর্মচারীরা হ্যান্ড মাইক, বাদ্যযন্ত্র নিয়ে ঢাক ঢোল পিটিয়ে পৌর বিধিমালা অনুযায়ী ক্রোকী পরোয়ানা নোটিশ জারি করেন। সেইসাথে  আগামী ২৬ জুনের মধ্যে পৌর করের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা পরিশোধ করার জন্য ভবন মালিককে সময় বেঁধে দেয়ার ঘোষণা দেন।

 

এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ পৌরসভার হোল্ডিং নং ২৬৩ এর মালিকের ২০২২-২৩ হতে ২০২৪-২৫ অর্থ বছরের পৌরকর বকেয়া রয়েছে।

 

তিনি আরও বলেন, বকেয়া পরিশোধের জন্য তাকে একাধিকবার নোটিশ করার পরেও তিনি পরিশোধ করেননি। এজন্য তাকে আগামী ২৬ জুন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতে নোটিশ দেয়া  হয়েছে। অন্যথায় তার অস্থাবর সম্পদ ক্রোক করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।