Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কাব কার্নিভাল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
জুন ২৩, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

উৎসবমুখর পরিবেশে ‘চিতলমারীতে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল ২০২৫’ সোমবার (২৩ জুন) দিনব্যাপী এ কে ফায়জুল
হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য  আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা স্কাউটসের উদ্যোগে কার্নিভালে উপজেলার
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ১৮০ জন শিক্ষার্থী, কাব স্কউট সদস্য অংশগ্রহ করে।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয়
সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা
আঞ্চলিক স্কাউটের সহ-সভাপতি মোঃ আসাদুল কবির, জেলা স্কাউটের যুগ্ম-সম্পাদক মোঃ ফজলুর রহমান, কানিভাল চীপ ও
উপজেলা স্কাউটের কমিশনার কাজী কামরুল ইসলাম এবং মাধ্যমিক স্কাউট লিডার এফ এম আজগর আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার,
স্কাউট ইউনিট লিডার মোঃ মোহিতুল ইসলাম ও মোঃ ইব্রাহীম ফকির।

কার্নিভাল সঞ্চালনা করেন শিক্ষক অনুপ বোস। রাজার ভূমিকার ছিলেন প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার ও রানীর
ভূমিকায় ছিলেন শিল্পী বসু। দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া, শিল্পকর্ম প্রদর্শনী, কুইজ, শারীরিক
কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।