Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিএনপি নেতাদের বি’রুদ্ধে অনিয়মের অভিযোগ, সাংগঠনিক ব্যবস্থার দাবি তৃণমূলে

যশোর প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। ইউনিয়নের এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল বিক্রির অর্থ আত্মসাৎ এবং স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার মতো অভিযোগে ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

 

অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, সদস্য আমিন হোসেন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মোড়ল, সদস্য তাইজুল ইসলাম ও শহীদুল্লাহ স্কুলের মালামাল বিক্রির টাকার ভাগবাটোয়ারা করেছেন। স্কুলের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন এবং একই বিষয়ে ইউনিয়নের এক নেতা জেলা বিএনপির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন।

 

স্থানীয়দের অভিযোগ, তদন্ত শেষ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দল। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “এভাবে চলতে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট হবে, নেতৃত্বে দুর্বলতা দেখা দেবে।”

 

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, “দলের উর্ধ্বে কেউ নয়। দোষ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত প্রতিবেদন এসেছে, শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “অভিযোগের তদন্ত শেষের পথে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় নেতাকর্মীরা এখন বিএনপির জেলা কমিটির দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।