Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে গবাদিপশুর ক্ষুরা রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গবাদিপশুর ক্ষুরা রোগ (এফএমডি) প্রতিরোধে ৬০ হাজার গরুকে টিকা দেওয়ার বিশাল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুন) খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ খাষকাউলিয়া গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম। এ সময় উপজেলা প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. জান্নাতি, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, শাহ আলম, মিজানুর রহমান রতন ও সুমন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গবাদিপশুকে ক্ষুরা রোগের টিকা দেওয়া হয়।

 

চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম জানান, ক্ষুরা রোগ বা ফুট এন্ড মাউথ ডিজিজ (এফএমডি) গবাদিপশুর জন্য অত্যন্ত মারাত্মক ভাইরাসজনিত রোগ। সময়মত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে প্রায় ৮০ শতাংশ পশুকে এই রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। দুর্গম চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৬০ হাজার গরুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগামী ২৭ জুন থেকে টিকাদান কর্মসূচি পুরোদমে শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল গবাদিপশুকে এই টিকার আওতায় আনা হবে।

 

এ কার্যক্রমের মাধ্যমে পশুসম্পদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং খামারিদের অর্থনৈতিক ক্ষতিও হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।