Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে জুয়েল হ ত্যা: ঘাতক লাবুর ফাঁ সি র দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে লাঠির আঘাতে নিহত জুয়েল রানা (২৬)-এর হত্যাকারী তোফাজ্জল হোসেন লাবুর দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া-আমগাছি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত জুয়েলের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত লাবুকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় বক্তব্য রাখেন নিহত জুয়েলের স্ত্রী রিতা বিবি, মা মর্জিনা বেগমসহ হোসেন আলী, মাসুদ রানা, হাসান আলী, বাক্কার আলী, আক্তার আলী, ইয়াদ আলী, আলহাজ্ব হায়দার আলী, আমিনুল ইসলাম, আলম, আলতাফ, হাসেম, হাবিবুর, দেলোয়ার, শরিফুল ইসলাম, শাহিন, সুমন, কাওছার, জাকিরুল, আজাদ, শাহজামাল, আনোয়ার প্রমুখ।

 

প্রসঙ্গত, গত ৪ জুন দিবাগত রাত ১টা ৪ মিনিটে হাড়িয়াপাড়া গ্রামের স্কুল মাঠ সংলগ্ন চায়ের দোকানে মোবাইলে ভিডিও দেখতে বসেছিলেন জুয়েল রানা। এসময় অভিযুক্ত লাবু পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘাতককে শনাক্ত করে।

 

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং ঘাতক লাবুর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।