Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ট্রাক-ইজিবাইক সং ঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৭

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৪, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারীসহ আরও সাতজন যাত্রী।

 

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শার্শা-কাশিপুর সড়কের রঘুনাথপুর বটতলা এলাকায়।

 

নিহত তানজিম শার্শা উপজেলার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮), সুফিয়া খাতুনসহ আরও দুইজন। তাদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক কাশিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) সরাসরি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চালকসহ তিনজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।