Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই পরবর্তী পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালনকারী স্কাউটদের মাঝে সনদ বিতরণ 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ২৪, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট প্রদত্ত সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

আজ (২৪শে জুন) দুপুর ১টায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সনদপত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য প্রদান করেন, স্কাউট পিরোজপুর জেলা সভাপতি, প্রভাষক মো: সানাউল্লাহ, বিশেষ অতিথি সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল, বাংলাদেশ স্কাউট পিরোজপুর জেলা রোবার, প্রফেসর শেখ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, খান মো: আবু নাসের এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউট সিনিয়র সহ- সভাপতি প্রফেসর পান্না লাল রায়।

 

প্রধান অতিথির বক্তাব্যে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মো: আবু নাসের বলেন, “জুলাই পরবর্তী সময়ে পুলিশ যখন ক্রান্তিকাল পার করছে তখন বাংলাদেশ স্কাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু পিরোজপুরই নয় পুরো বাংলাদেশ তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।”

 

বাংলাদেশ স্কাউট পিরোজপুর জেলা সিনিয়র সহ-সভাপতি সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রিন্সিপাল প্রফেসর পান্না লাল রায় বলেন,”এই ছোট ছোট ছেলে মেয়েরা দেশের বিশৃঙ্খলাপূর্ন মূহুর্তে তারা যে গুরুদায়িত্ব পালন করেছে তাই তাদের আন্তরিক ধন্যবাদ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।