Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (সাঁওতাল) -২০২৫ সমাপনী অনুষ্ঠিত

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর ও বীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (সাঁওতাল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি,পিএসসি।

সোমবার(২৫ জুন) দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (সাঁওতাল) -২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, দিনাজপুর মোঃ রফিকুল ইসলাম,পুলিশ সুপার, দিনাজপুর মোঃ মারুফাত হুসাইন, আনসার ও ভিডিপি পরিচালক, রংপুর রেঞ্জ, মোঃ আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি , জেলা কমান্ড্যান্ট,দিনাজপুর মোঃ নূরুজ্জামান পিভিএম। প্রশিক্ষণে অংশ নিয়েছেন দুই উপজেলার মোট ১২৪ জন প্রশিক্ষণার্থী, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও সাঁওতাল জনগোষ্ঠী অন্তর্ভুক্ত।

বিরামপুর ৬০ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৩২ জন,বীরগঞ্জ ৬৪ জনের মধ্যে পুরুষ জন ৩২ জন, নারী ৩২ জন।প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় মহাপরিচালক মহোদয় তিনটি চলমান ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের অগ্রগতি পর্যালোচনা করেন । ওয়েল্ডিং (০৬ জিঃ) ট্রেডে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় ৭০ দিন মেয়াদে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অটোমেকানিক্স ট্রেডে রংপুর বিভাগের ৮ টি জেলার ৬০ দিন মেয়াদে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং ট্রেডে রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৬০ দিন মেয়াদে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। বক্তব্যে মহাপরিচালক বলেন, “উন্নয়ন ও নিরাপত্তা একসাথে এগিয়ে নিতে প্রশিক্ষিত জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শুধু দক্ষতা নয়, আত্মবিশ্বাসও গড়ে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।