Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন: সুযোগ সন্ধানীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান ডা.জাহিদের

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ জুন) বিকাল সাড়ে ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতা প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, “সদস্য সংগ্রহের সময় কোনো অবস্থাতেই স্বজনপ্রীতির সুযোগ দেওয়া যাবে না। ফ্যাসিস্ট সরকারের দলের কেউ যেন বিএনপিতে ঢুকতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

 

তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালো মানুষদেরই বিএনপিতে যুক্ত করতে হবে। আমরা এমন একটি দল গড়তে চাই, যেখানে আদর্শের বাইরে কোনো আপস নেই।”

 

নারীর অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “প্রতিটি ওয়ার্ডে অন্তত ২৫ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। আগামী বছরে তা বাড়িয়ে ৩০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। নারীদের সংগঠনে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।”

 

ডা. জাহিদ আরও জানান, নতুন সদস্যদের জন্য আলাদা কার্ড ও একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে, যা সংগঠনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

 

নেতাকর্মীদের মতে, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে দলীয় ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে বিএনপির সাংগঠনিক শক্তি বহুগুণে বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।