Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা নতুন প্রশ্নে অনুষ্ঠিত

রুহুল আমিন, যশোর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রুহুল আমিন, যশোর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গলদের কারণে যশোর শিক্ষা বোর্ডে আজ (১৩ জুলাই, রোববার) যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা নতুন প্রশ্নে অনুষ্ঠিত হয়েছে।

 

জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে যুক্তিবিদ্যার প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়। ফলে প্রশ্ন ফাঁসের পরিস্থিতি সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ড পরীক্ষাটি বাতিল ঘোষণা করে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাতেই বিজি প্রেসে নতুন প্রশ্ন ছাপানো হয়। বিষয়টির গোপনীয়তা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। রাতেই যশোর বোর্ডের আওতাধীন সব জেলায় নতুন প্রশ্ন পৌঁছে দেওয়া হয়।

 

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম জানান, “যেহেতু দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন ভুলক্রমে আগেই বিতরণ হয়ে গেছে, তাই সেই প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্নে আজকের পরীক্ষা নেওয়া হচ্ছে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং চার সেট নতুন প্রশ্ন ছাপিয়ে সরবরাহ করা হয়েছে।”

 

এদিকে তদন্তে কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা পরীক্ষাকেন্দ্র সচিবসহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ভারপ্রাপ্ত কেন্দ্রসচিব, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত চার শিক্ষক ও একজন ট্যাগ অফিসার রয়েছেন। তাদের সবাইকে পরীক্ষার যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কলেজে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

 

নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব হিসেবে গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন সদস্যবিশিষ্ট একটি পরীক্ষা পরিচালনা কমিটিও গঠন করেছেন।

 

এই ঘটনার পর যশোর বোর্ড থেকে তিন সদস্যের একটি তদন্তদল কুষ্টিয়ায় গিয়ে সরেজমিন তদন্ত করেন এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সংশ্লিষ্টদের গাফিলতির বিষয়ে সিদ্ধান্ত নেন।

 

প্রশ্ন ফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।