Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
জুলাই ১৪, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা বিশেষজ্ঞ ডা. প্রশান্ত কুমার মল্লিক এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস।

 

সভায় জনসংখ্যা দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাবিব।

 

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও ভারসাম্য রক্ষায় জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন কর্মকর্তা ও কর্মীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—হবখালী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মিথুন মান্নান, মাউলী ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক মোসা. জেসমিনা খানম, ভদ্রবিলা ইউনিয়নের পরিদর্শক মো. হুমায়ুন কবির এবং শাহাবাদ ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আলাউদ্দীন মোল্যা।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।