Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভালবাসা ও সহনশীলতার পথেই আসুক আগামীর শান্তিময় ভোর — বাউবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুলাই ১৭, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, “ভালবাসা ও সহনশীলতার পথ ধরেই আমরা আগামীর শান্তিময় ভোরে পৌঁছাতে চাই। সহিংসতা নয়, আমরা গড়তে চাই এক বৈষম্যহীন, ন্যায্য ও শোষণমুক্ত সমাজ।”

 

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বাউবি আয়োজিত মাসব্যাপী (৩৬ দিনব্যাপী) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত “ফিরে দেখা জুলাই” শীর্ষক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই আয়োজনে অংশ নেন এবং তাদের অভিজ্ঞতা ও স্মৃতি শেয়ার করেন।

 

উপাচার্য বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই হয়তো আজও বেঁচে আছি। নইলে অনেক আগেই হত্যার শিকার হতাম। মানুষের স্বাধীনতা হরণকারী তৎকালীন ফ্যাসিস্ট শাসক ও তার দল কতোটা নির্মম ও বর্বর, তা নিজ দেশের কয়েক হাজার মানুষকে হত্যা করে প্রমাণ করেছে।”

 

তিনি আরও বলেন, “গত পনেরো বছরের সময়কে আমি একটি কালো অধ্যায় হিসেবে দেখি। ওই সময় বাংলাদেশকে রক্তগঙ্গায় পরিণত করেছিল ফ্যাসিস্ট বাহিনী। কিন্তু আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি — এটাই আমাদের অগ্রগতির প্রমাণ।”

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিরে দেখা জুলাই শুধু স্মৃতিচারণ নয়, বরং তা ভবিষ্যতের জন্য প্রেরণার বাতিঘর। বক্তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস জানার ও সহিষ্ণুতা, মানবতা এবং গণতন্ত্রের চর্চার আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।