Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নামে অ পপ্রচা রের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক দলের বি/ক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২১, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার (২১ জুলাই) বেলা বারোটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে জেলা ও মহানগর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকার।

গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মিনার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাবুল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব উদ্দিন যুবরাজ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, শ্রমিক নেতা আবুল কালাম প্রধান ও বাসন থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত নয়। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।