Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তির ছয় মাসের কা/রাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ২২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

অভিযানটি পরিচালিত হয় নোয়াপাড়া ইউনিয়নের সাহাব বাড়ি গেট এলাকায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সময় হাতে-নাতে ধরা হয় দুই ব্যক্তিকে। দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের আবু সিদ্দিকের পুত্র রাকিবুল ইসলাম এবং জনপট্রি গ্রামের মাহির উদ্দিনের পুত্র পলাশ মিয়া।

তাদের বিরুদ্ধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহায়তা করেন মাধবপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “পরিবেশ ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ ছাড় পাবে না।”

এ ধরনের অভিযান অব্যাহত থাকায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।