Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে অজ্ঞাত ম’রদেহ উ’দ্ধার, শনাক্তের পর হস্তান্তর

উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার পুকুরপাড় থেকে  সকালে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট)  স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর গফুর জানান, সকালের  দিকে প্রেমবাজার পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পরবর্তীতে লোকজনের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হয়। মৃত ব্যক্তি মো. সাহের আলী (৭০), তিনি বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকদফর গ্রামের মৃত বুজুর আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ওসি বলেন, “মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু বলে মনে হচ্ছে।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা (নম্বর ৪৪) করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিতভাবে ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।