দিনাজপুর প্রতিনিধি
গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,
দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম।
এ সময় বীরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

