Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন সেলিনা রহমান 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিনা রহমান ।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবির এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও স্মরণ করা হয় বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহাম্মেদ শান্ত ও রাকিব হোসাইন রাজিব সহ দেশের অন্যান্য শহীদদের।

বেগম সেলিমা রহমান এ সময় বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি,বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মিল্টন, দেহেগতি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কৃষক দলের নেতা মিরাজ শরীফ সহ
শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।