Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি 
আগস্ট ৬, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি 

অদ্য ০৬ আগস্ট ২০২৫ তারিখে খাগড়াছড়ি জোনের সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা ও ত্রান বিতরণ করা হয়েছে। এসময় মানবিক সাহায্য প্রার্থিদের মধ্যে মোট ১৪ টি পরিবারকে আর্থিক অনুদান বাবদ ১,৩০,০০০ টাকা এবং একটি পরিবারকে সাবলম্বি করার লক্ষ্যে ০১ টি সেলাই মেশিন ও প্রদান করা হয়েছে।

মানবিক সহায়তার পাশাপাশি উপস্থিত ৫০ টি পরিবারকে ত্রানসামগ্রী প্রদান করা হয়েছে। ত্রানসামগ্রীর মধ্যে ছিল, চাল-০৫ কেজি, ডাল-০১ কেজি, লবণ-০১ কেজি, চিনি-০১ কেজি, আটা-০২ কেজি, এবং ছোলা-০১ কেজি।

উক্ত মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন এবং ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল, জোনাল ষ্টাফ অফিসার, খাগড়াছড়ি জোন।

জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলশভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই এলাকার পাহাড়ী বাঙ্গালীর মধ্যে সম্প্রীতির ভ্রাতৃত্বের বন্ধন অন্যান্য সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন ইতিপূর্বে বহুবার সদর জোন কর্তৃক এরকম মানবিক সহায়তামূলক কার্যক্রম ও ত্রান সহায়তা করে সাধারণ জনগণের সাথে খাগড়াছড়ি জোন অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। এটিও আমাদের দৈনন্দিন কাজেরই একটি অংশ।

পরিশেষে জোন কমান্ডার বলেন, অত্র এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

উপস্থিত সকলে মানবিক সাহায্য ও আর্থিক অনুদান পেয়ে খাগড়াছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।