দিনাজপুর প্রতিনিধি
৫ই আগষ্ট জুলাই বিপ্লব উপলক্ষে রামডুবি হাটে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের রামডুবি হাট স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ৪ ঘটিকার সময় হিউম্যানিটি কমিউনিটি অর্গানাইজেশন এর আয়োজনে জুলাই-আগষ্ট বিপ্লব বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান লিটন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফরমান আলী, অধ্যক্ষ, রামডুবি হাট স্কুল এন্ড কলেজ, মোঃ রওশন রুবেল, সভাপতি, রামডুবি হাট স্কুল এন্ড কলেজ, মোঃ ইয়াকিন আলী পলাশ, সহ-সভাপতি ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদল, বিএনপি নেতা সাজ্জাত হোসেন ববি, মোঃ আব্দুল আলিম সরকার,স্বাস্থ্য পরিদর্শক, এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবী যোদ্ধারা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোঃ রাকিব রানা হিউম্যানিটি কমিউনিটি অর্গানাইজেশন এর সাধারন সম্পাদক।

