Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
আগস্ট ৬, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

বুধবার (৬ আগস্ট) বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের ইটাগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

 

র‌্যালি শুরুর আগে ইটাগাছায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা আহ্বায়ক এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান, সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের ফলে দেশে গুম, খুন, হত্যা, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির রাজত্ব কায়েম হয়েছিল। বাকস্বাধীনতা হরণ করে দেশে এক ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করা হয়েছিল।

তারা আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। গত বছরের ৫ আগস্ট তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

 

সমাবেশে বক্তারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফার রাষ্ট্র মেরামতের রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।