Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেনারেল হাসপাতালে ড‍্যাবের রক্ত পরীক্ষা মেশিন প্রদান

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

অসহায় ও গরীব রোগীদের বিনামূল্যে সেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (ড‍্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাসপাতালের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদ হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে রক্ত পরীক্ষার মেশিনটি তুলে দেন ড‍্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ড‍্যাব ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. আল-আমিন, ভাঙ্গা উপজেলা হাসপাতালের টি.এস.ও, এবং ড‍্যাব ফরিদপুরের বর্তমান সাধারণ সম্পাদক ডা. নাদিমসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও হাসপাতালের যেকোনো প্রয়োজন হলে ড‍্যাব পাশে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।