Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নান্দাইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমর ফারুখ মোমানী, নান্দাইল উপজেলা মৎস্যজীবি দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান জাহাঙ্গীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন নান্দাইল আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধান শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন।

 

প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন তাঁর বক্তব্যে বলেন, “আমি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি।” তিনি নিজেই কান্নাজড়িত কন্ঠে দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন।

 

আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা শ্রমিকদলের সদস্য আবু তাহের সিদ্দিক, কিশোরগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা নুর ইসলাম জাকির, গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাফ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সভাপ্রধান এবং অন্যান্য উপস্থিতরা একযোগে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।