Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে সাংবাদিক সমাজের মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলাকে ২০০৮ সালের পূর্বের ন্যায় স্বতন্ত্র সীমানা বজায় রেখে জেলায় ৫টি সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের বুধহাটায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

আশাশুনি উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আঃ সোবহান মুকুল, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নূরুল আফছার মোরতাজা, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বিএনপি নেতা কবির আহমেদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জামাল আহমেদ, জামায়াত নেতা আবুল কালাম, ব্যবসায়ী নেতা আনারুল ইসলাম প্রমুখ।

 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়াছির আরাফাত ড্যানিস ও বাবুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।