ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ সোহাগ (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক সোহাগ নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ডাংগী বাঙ্গাল কান্দা গ্রামের রেকো মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা আমির হোসেনের ভাতিজা।
শুক্রবার (১৫ আগস্ট) ভাঙ্গার বগাইল এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো. হাশেমের নেতৃত্বে ডিএনসি’র একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমির হোসেনের অর্থায়ন ও প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। কয়েক মাস আগে ভাঙ্গায় পরিচালিত আরেক অভিযানে আমির হোসেন পালিয়ে গেলেও পরবর্তীতে গ্রেপ্তার হওয়া আসামিরা তদন্তে তার নাম প্রকাশ করেন।
আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

