সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মাদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযুষ কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু এবং ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।
আলোচনায় বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন এবং এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

