Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথী উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে শনিবার সকাল থেকে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। সকাল ৯টায় মঙ্গল ঘট স্থাপন ও ১০টা ১ মিনিটে অমৃতযোগে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে সকাল ১০ টার ১০ মিনিটে গোপালকে নিয়ে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার পূর্ব মুহুর্তে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।
বিশেষ অতিথি ছিলেন মডেল গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, মণিষ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা।

উপস্থিত ভক্তবৃন্দ জানান, জন্মাষ্টমী তিথীতে এ ধরনের মহোৎসব তাদের ভক্তি, আনন্দ ও ঐক্যের বার্তা বহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।