Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদী থেকে মানিক হোসেন (৩০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ  উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত মানিক হোসেন উপজেলার দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

শনিবার (১৬ আগস্ট) সকালে স্থানীয় শ্রমিকরা নদীতে বালু তুলতে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আইবুল হক উপস্থিত হয়ে মরদেহটি মানিক হোসেনের বলে শনাক্ত করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। স্থানীয়দের দাবি, নিহতের গলায় গাছের শিকড় দিয়ে বাঁধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক পেশায় পাথর ও গরু ব্যবসায়ী ছিলেন। মাঝে মাঝে সীমান্ত চোরাচালানেও জড়িত ছিলেন বলে স্থানীয়দের দাবি। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকে তুললেও দুই পক্ষই তার অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেনি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, “ঘটনাস্থলে আমাদের তদন্ত কর্মকর্তা কাজ করছেন। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।