Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালা হাসপাতালে অনিয়মের মহা ঢেউ: ডাক্তার-সহ অনেকেই অনুপস্থিত, রোগীরা বঞ্চিত

এম এ ফয়সাল (তালা) সাতক্ষীরা প্রতিনিধি 
আগস্ট ১৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল (তালা) সাতক্ষীরা প্রতিনিধি 

তালা হাসপাতালে ডাক্তার নেই, ঔষধ নেই, এক্সরে প্লেট নেই, টেকনিশিয়ান নেই, আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম বন্ধ এবং গুরুতর লোকবল সংকট চলছে। হাসপাতালের অধিকাংশ কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন না করে বিভিন্ন অপ্রাসঙ্গিক কাজে নিয়োজিত। নৈশ প্রহরী জরুরি বিভাগে ডাক্তারদের দায়িত্ব পালন করছেন, অফিস টাইমে কর্মচারীরা চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত এবং কেউ কেউ পারিবারিক কাজ নিয়ে সময় কাটাচ্ছেন।

 

হাসপাতাল প্রধান ডাঃ রাজিব সরদার নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় অনিয়ম আরও বাড়ছে। ফলে উপজেলা সাড়ে ৪ লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

সরেজমিনে দেখা গেছে, তালার চর গ্রামের হায়দার আলী তার অসুস্থ্য স্ত্রীকে নিয়ে ২ ঘন্টা ধরে আউটডোরে অপেক্ষা করেছেন ডাক্তারের দেখা না পেয়ে। সুজনসাহা গ্রামের আব্দুল মাজেদ হাতকেটে যাওয়া রোগী নিয়ে এসেছিলেন, কিন্তু জরুরি বিভাগে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। এছাড়াও ৫ বছরের শিশু মুমুর্ষ মরিয়ামকে জরুরি অক্সিজেন দিতে নার্সদের দেরি হয়।

 

অন্যদিকে হাসপাতাল প্রধান ডাঃ রাজিব সরদার নিয়মিত অফিসে না আসার পাশাপাশি মাদক সেবনের অভিযোগও উঠেছে। হাসপাতালের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারী জানান, ডাঃ রাজিব অসময়ে আসেন, অসময়ে চলে যান এবং হাসপাতালের অভ্যন্তরে মাদক সেবন করেন।

 

গত দুই সপ্তাহের সরেজমিনে দেখা গেছে, ৫০ শয্যার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা শতাধিক। জরুরি অবস্থায় ডাক্তার ও নার্সদের ডাকলেও পাওয়া যায় না। বিশেষ করে ১৪-১৬ আগস্টের মধ্যে জরুরি বিভাগে ডাক্তারদের অনুপস্থিতিতে হট্টগোল সৃষ্টি হয়।

 

তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার অভিযোগ এড়িয়ে বলেন, “ফ্যাসিস্ট আমলের ডিসিপ্লিন ব্রেক এখনও রয়ে গেছে।”

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন আব্দুস সালাম জানান, “যেকোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।