Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ১৮, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শার্শা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা।

 

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য বাগআঁচড়া জনতা ফিসের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসকে সম্মাননা পদক প্রদান করা হয়।

 

এ সময় মৎস্য চাষী ও তরুণ উদ্যোক্তা ইসরাফিল হোসেন, সোনাদিয়া বাওড়ের মৎস্য চাষী বীর মুক্তিযোদ্ধা আনসার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।