Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের ক্রেস্ট বিতরণ।

 

সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার।

 

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা আহ্বায়ক খায়রুল আহসান, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শাহারুজ্জামান ও এইচ এম জামান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান, দ্বিতীয় স্থান অধিকারী চাষী আঃ হান্নান পাড় এবং মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।