Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ শুক্রবার (২২ আগস্ট) উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দায়িত্বশীলদের আদর্শচর্চা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হলে দায়িত্বশীলদের মাঝে তাকওয়া, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই সমাবেশ সেই পথচলারই অংশ।” তিনি আরও বলেন, বর্তমান বৈরী পরিস্থিতি মোকাবেলায় আদর্শিক ভিত্তিতে প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক, রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দিন।

সমাবেশে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. নাহিদ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাহফুজুর রহমান, মাওলানা এম. এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, আহসান হাবিব টুকু, মিজানুর রহমান, মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম রাগীব, সাজ্জাদুর রহমান রাসেল, ছাত্রনেতা মিল্লাত হোসেন ও মো. ইফরাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে দ্বীনি দায়বদ্ধতা ও সাংগঠনিক সচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। এ ধরনের সমাবেশ দায়িত্বশীলদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও কর্মপ্রেরণা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, সামনে যেসব চ্যালেঞ্জ আসছে তা মোকাবেলায় সর্বস্তরের দায়িত্বশীলদের প্রস্তুত থাকতে হবে এবং আদর্শিকভাবে দৃঢ় থেকে কাজ চালিয়ে যেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।