Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতারা গিয়াস উদ্দিনকে আটক করে থানায় খবর দেন। এরপর পুলিশ তাকে সদর থানা নিয়ে আসে। সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গিয়াস উদ্দিন উপজেলার আমল মেহার গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি ২০২১ সালে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও দীর্ঘদিন শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।