Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টপস পরা ছবি ছড়িয়ে পড়ায় বিয়ে ভাঙলো, অপমানে কলেজছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
আগস্ট ২৪, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

 

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার অপমান সইতে না পেরে জান্নাতুল ফেরদৌস ঐশী (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ঐশী উপজেলার আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। চলতি বছর সে অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সদ্য কলেজে ভর্তি হয়েছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। তবে সম্প্রতি অজ্ঞাত কেউ তার টপস ও টি-শার্ট পরিহিত কয়েকটি ছবি পাত্রপক্ষের কাছে মেসেঞ্জারে পাঠায়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয় এবং শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায়। এতে অপমান সহ্য করতে না পেরে ঐশী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

ঐশীর বাবা মো. জাহিদ হোসেন বলেন, “ছেলের পক্ষের কাছে আমার মেয়ের টপস ও টি-শার্ট পরা ছবি পাঠানো হয়। এ কারণে ছেলের পরিবার বিয়ে ভেঙে দেয়। অপমান সইতে না পেরে মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।”

 

তিনি আরও জানান, ঘটনার কিছুক্ষণ আগে ঐশী স্থানীয় একটি দোকান থেকে মোবাইলের জন্য এমবি কিনে বাসায় ফেরে এবং কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে কান্নাকাটি করছিল।

 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লিমা আক্তার বলেন, “ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।”

 

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।