Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোজাম্মেল হোসেন ২৩ বছর বয়সে একজন সফল সাইবার উদ‍্যোক্তা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

মাত্র ২৩ বছর বয়সেই সফল সাইবার ডিজিটাল উদ্যোক্তা হয়ে উঠেছেন মোজাম্মেল হোসেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রামের মোঃ মজিবর রহমান মিন্টুর গর্বিত সন্তান এই তরুণ একসময় চাচার সঙ্গে ফার্মেসির ব্যবসা দেখাশোনা করতেন। তবে জীবনের মোড় ঘুরে যায় যখন তার নিজস্ব ফেসবুক আইডিতে সমস্যা দেখা দেয় এবং কেউ সমাধান দিতে না পারলে তিনি বিদেশি একটি সাইবার টিমের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এরপর আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে তিনি একজন স্বনামধন্য সাইবার ডিজিটাল উদ্যোক্তা। তার এজেন্সির মাধ্যমে তিনি ফেসবুকের প্রযুক্তিগত নানা সমস্যার সমাধান দেন। হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করা, ভুয়া রিপোর্ট অপসারণ, বিজনেস অ্যাকাউন্ট সেটআপসহ সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রায় সব ধরনের কাজই তার সেবার অন্তর্ভুক্ত।

শুধু একা নন, তার সঙ্গে আছে একটি দক্ষ টিম। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ক্লায়েন্ট তাদের কাছে সাইবার সমস্যার সমাধান নিতে আসেন। পাশাপাশি অনলাইন ক্লাসের মাধ্যমে তিনি আগ্রহীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। আর এভাবেই তিনি মাসে লাখ টাকার বেশি আয় করছেন।

তার ক্লায়েন্টরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গিয়ে যেসব সমস্যায় পড়তে হয়, মোজাম্মেল খুব দ্রুত ও কার্যকরভাবে তার সমাধান দেন। তার জন্য অনেকেই বড় ধরনের বিপদ থেকে মুক্ত হয়েছেন।

গ্রামের এক সাধারণ তরুণ থেকে লাখপতি উদ্যোক্তা হওয়ার এই গল্প এখন তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণা। অনেকেই তার জীবন থেকে স্বপ্ন দেখার নতুন সাহস পাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।