Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, চট্টগ্রামগামী নরসুন্দা ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৪১০) ও সাতক্ষীরাগামী মালবাহী ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১৭৪) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে কুলিয়ারচর, ভৈরব ও বাজিতপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালায়। মুষলধারে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

 

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, কোনো প্রাণহানি হয়নি। আহত ৪-৫ জন চিকিৎসাধীন আছেন।”

 

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বলেন, “এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন ১০ জন নিহত, কেউ বা ১৫ জন। তবে পুলিশ এসব গুজবের সত্যতা নাকচ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।