Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পুলিশের সোর্সকে গণপিটুনি, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আগস্ট ২৬, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগে পুলিশের এক সোর্সকে স্থানীয় জনতা বেধড়ক মারপিট করেছে। ঘটনাটি মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর থানার এসআই সাগর ও তার সোর্স মিশর ঘোষ সাদা পোশাকে স্থানীয় একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী শিলনের কাছে উপস্থিত হন। অভিযোগে বলা হয়, চাঁদা দাবিতে বাক-বিতন্ডা শুরু হলে শিলন ও কার্যালয়ে থাকা স্থানীয়রা মিশর ঘোষের ওপর হামলা চালায়।

 

হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বর জানান, শিলন ও আরও কয়েকজন মিশরের ওপর আঘাত হানেন। মিশরের কপালে মারাত্মক আঘাত লেগেছে। পরে স্থানীয় লোকজন মিশরকে উদ্ধার করে থানার হেফাজতে দেন এবং আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

দৌলতপুর থানার এসআই সাগর বলেন, “মিশর ভাগজোত এলাকা ও সীমান্তের মাদকসহ বিভিন্ন অপরাধের তথ্য আমাদের সরবরাহ করে। অভিযানের সময় মিশরের ওপর হামলা হয়, তবে চাঁদার জন্য নয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করেছি।”

 

থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, “মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে সোর্সের ওপর হামলা চালিয়েছে। অভিযোগিত চাঁদা দাবির ঘটনা সত্য নয়। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।