Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

দুর্ঘটনাটি ঘটে রোববার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের আপানিয়া বাজার এলাকায়, চৌমুহনী-সোনাইমুড়ী সড়কে। পরে আহত কাউসারকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাউসার ইসলাম উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।

স্থানীয়রা জানান, একটি বেপরোয়া গতির মাইক্রোবাস চৌমুহনী থেকে সোনাইমুড়ীর দিকে যাওয়ার পথে আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় উঠতে থাকা কাউসার ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় আহত আরও দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে চলার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।