আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বার্ষিক ভিডিসি কর্মশালা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে পারুলিয়া ইছামতী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মণ্ডল, এবং দেবহাটা এরিয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও স্পন্সর অফিসার হিরু গাইন।
স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলনের ন্যাশনাল চাইল্ড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পাল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইছামতী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শ্যামল মণ্ডল, ভিডিসি কমিটির নেতৃবৃন্দ ফিরোজ সাহা, বিলকিস নাদিরা, এবং সুশীলনের বিভিন্ন কর্মকর্তা।
কর্মশালায় দেবহাটার ৫টি ইউনিয়নের ৫২টি ভিডিসি কমিটির প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন। শুরুতেই পোস্টারিং ও প্রেজেন্টেশনের মাধ্যমে অতিথিদের কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
উল্লেখযোগ্যভাবে, ভিডিসি কমিটি শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের মনিটরিং ও সচেতনতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করতে নানা কার্যক্রম পরিচালনা করছে।

