Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পীর খানজাহান আলী (র.) সেতু থেকে সাংবাদিকের ম/রদেহ উদ্ধার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার পীর খানজাহান আলী (র.) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে স্থানীয় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ সাংবাদিক বুলুর পরিচয় নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সেতুর উপর থেকে স্বেচ্ছায় লাফ দিয়েছেন বলে তারা ধারণা করছেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নদীর ভেতরে মরদেহ থাকার কারণে বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।”

রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, “সন্ধ্যা ৭টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। নিহতের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।”

ঘটনাস্থলে পৌঁছে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পরিদর্শন করেছেন। এছাড়া, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু একটি স্থানীয় পত্রিকায় কাজ করতেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।