Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি 
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 


ফেনীর সোনাগাজীর তাকিয়া বাজারে পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতা ও এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে খোকনের চা দোকানে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা (৫২) ও বিএনপি কর্মী জসিম উদ্দিন (৪৫)। বর্তমানে মোস্তফাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জসিম উদ্দিনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতদের পরিবারের বরাতে জানা গেছে, মোস্তফা বর্তমানে একজন আবুধাবি প্রবাসী এবং দেড় মাস আগে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। রোববার বিকেলে তিনি স্থানীয় চায়ের দোকানে চা পান করতে গেলে মো. শাকিল, মো. রায়হান, নূরনবী, মো. ফরিদসহ পাঁচজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা কাঁচের গ্লাস ভেঙে মোস্তফার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

মোস্তফার চিৎকারে এগিয়ে আসা বিএনপি কর্মী জসিমকেও একইভাবে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মোস্তফার স্ত্রী নুরজাহান বেগম সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আহত মোস্তফা অভিযোগ করে বলেন, “বিএনপির রাজনীতি করার কারণে গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজ বাড়িতে ফিরতে পারিনি। এবার ছুটিতে দেশে ফিরে আবারও হামলার শিকার হলাম।” তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।